চিকিৎসা সেবা

কলোরেক্টাল ক্যান্সার

প্রাথমিক নির্ণয় থেকে সার্জিক্যাল ব্যবস্থাপনা।

হাসপাতালে থাকা৫–৭ দিন
স্বাভাবিক কাজে ফেরা৩–৪ সপ্তাহ

বৃহদন্ত্র ও মলাশয়ের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি। মলত্যাগের অভ্যাসে পরিবর্তন বা রক্তপাতকে কখনো শুধু পাইলস ভেবে অবহেলা করা উচিত নয়। কোলনোস্কোপি থেকে শুরু করে সার্জারি ও পরবর্তী ফলোআপ — সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হয়।

সাধারণ লক্ষণ

  • মলের সাথে রক্ত
  • মলত্যাগের অভ্যাস পরিবর্তন
  • ওজন কমে যাওয়া
  • রক্তস্বল্পতা ও দুর্বলতা

চিকিৎসা পদ্ধতি

  1. ১কোলনোস্কোপি ও বায়োপসির মাধ্যমে নির্ণয়
  2. ২ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জারি
  3. ৩অনকোলজি টিমের সাথে সমন্বিত চিকিৎসা

* হাসপাতালে থাকা ও আরোগ্যের সময় রোগীর অবস্থা ও রোগের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। চূড়ান্ত পরিকল্পনা পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারিত হয়।

সিরিয়াল নিন ফর্ম